News71.com
 International
 28 Sep 21, 08:13 PM
 250           
 0
 28 Sep 21, 08:13 PM

দুই সপ্তাহ না যেতেই আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া॥

দুই সপ্তাহ না যেতেই আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে উত্তর কোরিয়া আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কী ধরনের তা জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় মঙ্গলবার পিয়ংইয়ংয়ের পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী সমুদ্রে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এর ঠিক কয়েক ঘণ্টা আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সংস্থাটিতে নিযুক্ত উত্তর কোরিয়ার প্রতিনিধি বলেন, আত্মরক্ষার্থে যে কোনো পরীক্ষা চালানোর অধিকার রয়েছে তাদের। উত্তর কোরিয়াকে জিম্মি করে রাখার নীতি থেকে বের হয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য এর দু সপ্তাহ আগেই পরপর ক্রুজ মিসাইল ও ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের প্রযুক্তির উন্নতির জন্য এসব পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এগিয়ে থাকতেও চেষ্টা করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের চাওয়া হচ্ছে, পিয়ংইয়ং পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা ত্যাগ করলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন