News71.com
 International
 28 Sep 21, 08:14 PM
 251           
 0
 28 Sep 21, 08:14 PM

মরে গিয়েও গিনেস রেকর্ড গড়ল শিকড় এগ্রোর বামন গরু রানি॥

মরে গিয়েও গিনেস রেকর্ড গড়ল শিকড় এগ্রোর বামন গরু রানি॥

আন্তর্জাতিক ডেস্কঃ মরে গিয়েও নানা জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার ধূম্রজাল ছেদ করে আশুলিয়ার চারিগ্রাম এলাকায় শিকড় অ্যাগ্রো লিমিটেডের বামন আকৃতির গরু ‘রানি’ গড়েছে গিনেস বিশ্ব রেকর্ড। এ খবর নিশ্চিত করেছেন শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান। তিনি বলেন, সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আমাকে ই-মেইলের মাধ্যমে আমাদেরকে এই রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ওদের (গিনেস বুক কর্তৃপক্ষ) কাছে আমরা রানির পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানিকে বামন করেছিলাম কি না? কিন্তু এ ধরনের কোন কিছু তারা রিপোর্টে পায়নি। তিন দিন আগে ওরা রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওদের প্রসেসের কারণে বিলম্বে আমাদের ই-মেইল করেছে আজ (সোমবার)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন