News71.com
 International
 29 Sep 21, 11:20 AM
 280           
 0
 29 Sep 21, 11:20 AM

আফগান বাহিনীর আকস্মিক পতন পেন্টাগনের বিস্ময়॥ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আফগান বাহিনীর আকস্মিক পতন পেন্টাগনের বিস্ময়॥ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আফগান সামরিক বাহিনীর আকস্মিক পতনে পেন্টাগন অবাক হয়ে গেছে। দেশটির সামরিক বাহিনীর দুর্বল মনোবল ও দুর্নীতিসহ আমেরিকার দীর্ঘতম যুদ্ধে ভুল হিসাব করা হয়েছিল বলে তিনি স্বীকার করে নিয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে তিনি বলেন, আফগান বাহিনীকে আমরা ও আমাদের অংশীদারা যে প্রশিক্ষণ দিয়েছিলাম, তা নিতান্তই ভেস্তে গেছে। অনেক ঘটনার ক্ষেত্রে একটি গুলি না করেই তারা আত্মসমর্পণ করেছে। যা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। এছাড়া অন্য কোনো দাবি করা হলে তাতে সততার পরিচয় দেওয়া হবে না বলে মনে করেন লয়েড অস্টিন। আফগান যুদ্ধের বিশৃঙ্খল সমাপ্তি নিয়ে স্মরণকালের সবচেয়ে বিতর্কিত শুনানির শুরুতে কথা বলেন অস্টিন। আফগানিস্তান থেকে চলে আসার সময় মার্কিন বাহিনী ও বেসামরিক লোকজনকে প্রাণহানির শিকার হতে হয়েছে।

সুত্রঃরয়টার্স

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন