
আন্তর্জাতিক ডেস্কঃ এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন বিজ্ঞানী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান। বুধবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে। অপ্রতিসম অর্গানোক্যাটালাইসি উদ্ভাবনে সফলতার জন্য তাদের এবার পুরস্কার দেওয়া হয়েছে। ক্যামিস্ট্রিওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, তাদের নোবেল পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। কারণ তালিকায় তাদের নাম শীর্ষেই ছিল। ম্যাকমিলান ও লিস্টের কাজ অর্গানোক্যাটালাইসিসের ক্ষেত্রে নতুন দৃশ্যপথ তৈরি করে দিয়েছে। ম্যাকমিলান ও লিস্টের কাজ অর্গানোক্যাটালাইসিসের ক্ষেত্রে নতুন দৃশ্যপথ তৈরি করে দিয়েছে। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, অণুর গঠনে নতুন হাতিয়ার অর্গানোক্যাটালাইসিস উদ্ভাবন করেন এই দুই বিজ্ঞানী। নতুন ওষুধপ্রস্তুতকরণে গবেষণাও যুক্ত করা হয়েছে এর ব্যবহারে। রসায়নকে আরও সবুজায়ন করতে সহায়তা করবে এই উদ্ভাবন। এবারের নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে নেবেন এ দুই গবেষক।