
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারি আগামী ২০২২ পর্যন্ত যেতে পারে বলে আভাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর কারণ হিসেবে বলা হয়েছে, গরিব দেশগুলো প্রয়োজনীয়সংখ্যক টিকা পাচ্ছে না। আফ্রিকার জনগোষ্ঠী এ পর্যন্ত ৫ শতাংশ টিকা পেয়েছে। আফ্রিকার তুলনায় অন্য মহাদেশের ৪০ শতাংশ মানুষ টিকা পেয়েছে। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলেছেন, করোনা সংকট কেবল টিকার অপর্যাপ্ততা ও সুষ্ঠ বণ্টনের কারণেই দীর্ঘায়িত হবে। এর ফলে করোনা মহামারি ২০২২ সালেও ব্যাপকভাবে থাকতে পারে। বিশেষজ্ঞরাও বলছেন, গরিব দেশগুলোতে ধীরগতিতে টিকা পাচ্ছে। এর ফলে দীর্ঘায়িত হবে করোনা সংক্রমণ। এদিকে যেসব দেশ টিকা সংকটে রয়েছে তাদের মোট ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য।