News71.com
 International
 22 Oct 21, 07:26 PM
 410           
 0
 22 Oct 21, 07:26 PM

বুস্টার ডোজের আনুষ্ঠানিক অনুমোদন যুক্তরাষ্ট্রে॥

বুস্টার ডোজের আনুষ্ঠানিক অনুমোদন যুক্তরাষ্ট্রে॥

নিউজ ডেস্কঃ মহামারি করোনার প্রকোপ কমাতে ইসরাইল, ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের পর এবার নাগরিকদের করোনার বুস্টার টিকার জন্য ছাড়পত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে করোনার বুস্টার(তৃতীয়) ডোজ পেতে যাচ্ছেন আমেরিকান নাগরিকরা। এই ছাড়পত্র দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। স্থানীয় সময় বৃহস্পতিবার ২১ অক্টোবর সন্ধ্যায় এ বিষয়ে নিশ্চিত করেছে সিডিসি। ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা পেয়েছেনে এমন যাদের বয়স ৬৫ বা তার বেশি, স্বাস্থ্যগত অবস্থা কোনো রোগ রয়েছে বা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে তারা এখন বুস্টার ডোজ নিতে পারবেন। যে তিনটা করোনার ভ্যাকসিন এখন দেশটিতে পাওয়া যাচ্ছে তার যেকোনো একটির বুস্টার ডোজ নেওয়া যাবে।

চিকিৎসাবিজ্ঞানী ওয়ালেনেস্কি বলেছেন, করোনা থেকে মানুষকে রক্ষা করা আমাদের মৌলিক প্রতিশ্রুতির একটি উদাহরণ। তিনি আরও বলেন, তিনটি করোনার ভ্যাকসিনই নিরাপদ প্রমাণিত হয়েছে এবং ৪০ কোটি ডোজ সফলভাবে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ১২ বছর বা তার বয়সী ৭৭ শতাংশ মানুষকে কমপক্ষে করোনার ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হয়েছে। আর ৫৭ শতাংশ মানুষ টিকার দুইটি ডোজই দিয়েছেন। এদিকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে প্রথমবার প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির আরেকটি সংবাদমাধ্যম এনবিসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন