News71.com
 International
 23 Oct 21, 10:44 AM
 275           
 0
 23 Oct 21, 10:44 AM

নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১০০॥  

নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু ছাড়ালো ১০০॥   

আন্তর্জাতিক ডেস্কঃ টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে। এখনো হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে পুলিশের মুখপাত্র বসন্ত বাহাদুর কুনওয়ার জানান, দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছেন যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি।


বাহাদুর কুনওয়ার আরও বলেন, অন্তত ৪০ জন মানুষ ভূমিধস ও বাড়িঘর ধসে আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত অন্তত ৪১ জন ব্যক্তি নিখোঁজ আছেন। পুলিশ বলছে, বাস্তুচ্যুত, বন্যাক্রান্ত ও ভূমিধসপ্রবণ এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে নেপাল পুলিশ। দেশের বিভিন্ন অংশে পণ্য ও যাত্রী পরিবহন সচল রাখতে রাস্তা পরিষ্কারেও পুলিশ সদস্যরা কাজ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন