News71.com
 International
 28 Oct 21, 01:52 PM
 220           
 0
 28 Oct 21, 01:52 PM

২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে ইইউ॥

২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে ইইউ॥

নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্রাজুয়েশনের পরও তিন বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত ডিউটি ফ্রি বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (২৭ অক্টোবর) ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-২০২১ এর ইকোনমিক টাই অব বাংলাদেশ অ্যান্ড ইউরোপ: নিউ রেগুলেটরি রিজুম’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে রপ্তানি বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। ইইউ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হবে। ইইউ এভ্রিথিক্স বাট আর্মস স্কিমের আওতায় দেশের ৯৭ শতাংশ রপ্তানি পণ্যের ওপর জিএসপি সুবিধা দিচ্ছে।

গ্রাজুয়েশনের পরও তিন বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত ডিউটি ফ্রি বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। এতে করে বাংলাদেশ উপকৃত হবে। বাণিজ্যক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ ইইউর সঙ্গে বাণিজ্য আলোচনা অব্যাহত রেখেছে, যাতে বাংলাদেশ ইইউর সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখতে কোনো ধরনের সমস্যা না হয়। তিনি বলেন, বাংলাদেশ বিশ্ববাণিজ্য সংস্থার সব বিধি-বিধান মেনেই আন্তর্জাতিক বাণিজ্য অব্যাহত রেখেছে এবং সফলভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে। বাংলাদেশের কাছে নতুন প্রযুক্তি এবং দক্ষ জনশাক্তি রয়েছে। বাংলাদেশ এখন বিশ্ববাজারের চাহিদা পূরণ করতে সক্ষম। বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ বা পিটিএ সই করে বাণিজ্য সুবিধা নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশের সঙ্গে নেগোসিয়েশন অব্যাহত রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন