News71.com
 International
 02 Nov 21, 12:01 PM
 242           
 0
 02 Nov 21, 12:01 PM

মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের কবর খুঁড়ছে॥গুতেরেস

মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের কবর খুঁড়ছে॥গুতেরেস

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের চূড়ান্ত পরিণতি ডেকে আনছে করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার, জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। অন্যদিকে, জলবায়ু পরিবর্তন ঠেকাতে শিগগিরই নতুন পরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিবেশ রক্ষায় কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও, ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার শুরু হয় জলবায়ু সম্মেলন 'কপ টুয়েন্টি সিক্স' এর মূল পর্ব। এদিন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্বোধনী বক্তৃতার পর একে একে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন