News71.com
 International
 02 Nov 21, 09:55 PM
 255           
 0
 02 Nov 21, 09:55 PM

কৃষ্ণ সাগরে মার্কিন সামরিক মহড়া মেনে নেওয়া হবে না॥ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

কৃষ্ণ সাগরে মার্কিন সামরিক মহড়া মেনে নেওয়া হবে না॥ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ ন্যাটোর হুমকি মোকাবিলায় সীমান্তে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের বিরুদ্ধে সীমান্তে দ্রুত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের নির্দেশ দেন তিনি।এসময় কৃষ্ণ সাগরে মার্কিন নৌবাহিনীর সামরিক মহড়ার কঠোর সমালোচনা করেন পুতিন। বলেন, বাল্টিক অঞ্চলে ন্যাটোর সামরিক তৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না। সোমবার পর্যটন শহর সোচিতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মর্তাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি বাল্টিক সাগরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সামরিক তৎপরতা বাড়ানোর পর এই বৈঠক করেছেন পুতিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন