
আন্তর্জাতিক ডেস্কঃ পাটনায় ২০১৩ সালে নরেন্দ্র মোদির জনসভাস্থলে বিস্ফোরণের ঘটনায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত।পাটনার গান্ধী ময়দানে ওই বিস্ফোরণে ছয় জন নিহত হন। এ ঘটনায় আরও ৮৯ জন আহত হয়। এ মামলায় আরও পাঁচ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদের দুই জনকে যাবজ্জীবন, দুই জনকে দশ বছর করে এবং এক জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে জাতীয় তদন্ত সংস্থার-এন.আই.এ-এর বিশেষ আদালত।গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ২০১৪ সালের নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি সেখানে ভাষণ দেন। তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া সেদিন পাটনা রেল স্টেশনেও বিস্ফোরণ হয়।এনআইএ’র আইনজীবী এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর লালন প্রসাদ সিং জানিয়েছেন তারা ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তাদের একজন শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে পাঠানো হয়। অন্যদের বিচার শুরু হয় বিশেষ আদালতে।
সূত্রঃ নিউজ বাংলা