News71.com
 International
 02 Nov 21, 09:56 PM
 231           
 0
 02 Nov 21, 09:56 PM

জলবায়ু সম্মেলনে কথার ফুলঝুরি নয়, চাই বাস্তবায়ন॥ গ্রেটা থানবার্গ

জলবায়ু সম্মেলনে কথার ফুলঝুরি নয়, চাই বাস্তবায়ন॥ গ্রেটা থানবার্গ

আন্তর্জাতিক ডেস্কঃ 'কপ টুয়েন্টি সিক্স' এর দ্বিতীয় দিনেও গ্লাসগোজুড়ে পরিবেশবাদীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।সোমবারও সম্মেলনস্থলের বাইরে অনুষ্ঠিত ওই বিক্ষোভে যোগ দেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। এছাড়াও, এতে অংশ নেন হাজারো শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা। আন্দোলন অব্যাহত রয়েছে স্কটল্যান্ডের অন্যান্য শহরেও।বহুল প্রতিক্ষীত জলবায়ু সম্মেলন 'কপ টুয়েন্টি সিক্স' এর পর্দা উঠেছে রোববার। প্রতি বছরের মতো এবারও বিশ্ব নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদে গ্লাসগোতে বিক্ষোভ করেন হাজারো পরিবেশকর্মী।

সোমবার সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। তবে তাদের বক্তব্য চলার সময়ই সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার আন্দোলনকারী। এতে, যোগ দেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গও। পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ বলেন, আর কোনো কথার ফুলঝড়ি শুনতে চাই না আমরা। আর কোনো ব্যাখ্যা নয়, প্রতিশ্রুতি নয়। এবার বাস্তবায়ন দেখতে চাই। আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। এভাবে পৃথিবী চলতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন