News71.com
 International
 02 Nov 21, 10:08 PM
 221           
 0
 02 Nov 21, 10:08 PM

ফেসবুক নিয়ে আবারও আলোচনার ফ্রান্সিস হাউজেন॥

ফেসবুক নিয়ে আবারও আলোচনার ফ্রান্সিস হাউজেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফেসবুকের সাবেক কর্মকর্তা ছিলেন ফ্রান্সিস হাউজেন। সম্প্রতি ফেসবুকের তথ্য নিরাপত্তার ঝুঁকি, দাঙ্গা ছড়াতে সহায়তা এবং তথ্যের অপব্যবহারের প্রশ্ন তুলে আলোচনায় আসেন তিনি। এবার ফেসবুকের নাম পরিবর্তনের কথা উঠতেই লিজবনের ওয়েব সামিটে হাউজেন জানিয়েছে, ‘মার্ক জাকারবার্গের উচিত নিজের পদ থেকে সড়ে দাঁড়ানো।’ হাউজেনের মতে জাকারবার্গ ফেসবুকের গাঠনিক কাঠামোর দিকে যতটা না দৃষ্টি দিচ্ছে, তার সিকি ভাগও দিচ্ছে না ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে। মেটা স্ট্রাকচারের আকারে ফেসবুক আসছে মেটা নাম নিয়ে অথচ তথ্য নিরাপত্তা দিতে এখনও অপারগ ফেসবুক। তথ্য নিরাপত্তার দিকে দৃষ্টি না দিয়ে কাঠামোগত জায়গা নিয়ে জাকারবার্গের মাতামাতিকে হাউজেন 'বিবেকবর্জিত' বলে আখ্যা দিয়েছে। হাউজেনের মতে জাকারবার্গ যতদিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে থাকছে ততদিন ফেসবুকে তেমন কোনো পরিবর্তন আসছে না।

হাউজেন সম্প্রতি ফেসবুক থেকে ১০ হাজার গোপন নথিপত্র ফাঁস করেছে। অনলাইন দুনিয়ার অনেকের কাছেই তিনি 'হুইসেলব্লোয়ার' নামে পরিচিত। অনুষ্ঠিত সম্মেলনে হাউজেন বলেন, ‘আমার মনে জাকারবার্গ বাদে অন্য যেকেউই ফেসবুকের প্রধান নির্বাহী পদের জন্য মানানসই হবে। কেননা সামাজিক মাধ্যমে যেকোনো কর্তাব্যক্তিই চাইবে প্রথমে নিরাপত্তার দিকে দৃষ্টি দিতে।’ যদিও হাউজেন স্বীকার করেছেন যে মেটার ওপর জাকারবার্গের নিয়ন্ত্রণ যে কোনো স্বাধীন শেয়ারহোল্ডারদের জন্য একটি সমস্যা ছিল যারা শীর্ষে পরিবর্তন আনতে চায়। জাকারবার্গ মেটাতে ভোটিং শেয়ারের সংখ্যাগরিষ্ঠ মালিকানার মাধ্যমে কোম্পানিতে সিদ্ধান্ত গ্রহণ নিয়ন্ত্রণ করেন, যা তার অবস্থানকে অপ্রতিরোধ্য করে তুলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন