
আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখনো বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৬ হাজার ৭২০ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৭৪৫ জন। এর আগে মঙ্গলবার (২ নভেম্বর) মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯৪৭ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৯২৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৮২ লাখ ৫৩ হাজার ২০৮ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২৮ হাজার ৪০ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৭৬২ জন।