News71.com
 International
 03 Nov 21, 12:42 PM
 256           
 0
 03 Nov 21, 12:42 PM

প্রকৃতি ‘মেরামতে’ ২০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিলেন আমাজন প্রতিষ্ঠাতা বেজোস॥

প্রকৃতি ‘মেরামতে’ ২০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিলেন আমাজন প্রতিষ্ঠাতা বেজোস॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রকৃতির ভঙ্গুর অবস্থা ঠিক করতে ২০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এই অর্থ বেজোস আর্থ ফান্ড থেকে বরাদ্দ দেওয়া হবে। গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬-এ দেওয়া এক বক্তব্যে এ প্রতিশ্রুতির দেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বেজোস। গত জুলাইতে নিজস্ব রকেটে চড়ে মহাকাশ ভ্রমণের সময় পৃথিবীর দুরবস্থা চোখে পড়ে জেফ বেজোসের। পৃথিবী সুরক্ষায় বিশ্বনেতাদের ঐক্যের আহ্বান জানিয়ে প্রকৃতির এমন ভঙ্গুর অবস্থা ঠিক করতে ২০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিলেন আমাজন প্রতিষ্ঠাতা বেজোস। গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ এ প্রতিশ্রুতির আহ্বান জানান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস। এর অর্থ বরাদ্দ হবে বেজোস আর্থ ফান্ড থেকে ভূমি বিন্যাস এবং খাদ্যব্যবস্থা পরিবর্তে। সামগ্রিকভাবে জলবায়ু সংকট মোকাবিলায় এক হাজার কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে বেজোস আর্থ ফান্ড। আগামী ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় আনার আহ্বানও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন