
আন্তর্জাতিক ডেস্কঃ এবার আফগানিস্তানে বৈদেশিক মুদ্রার ব্যবহারে নিষেধাজ্ঞা দিল তালেবান সরকার। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এই সংবাদ জানিয়েছে।তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আফগানিস্তানজুড়ে সব নাগরিক, দোকানদার, ব্যবসায়ী, বিনিয়োগকারীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন লেনদেনের সময় কোনো বিদেশি মুদ্রা ব্যবহার না করেন। শুধুমাত্র আফগানি টাকাতেই যাবতীয় লেনদেন চলবে। যারা এই নিয়ম মেনে চলবেন না তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে আফগানিস্তানজুড়ে মার্কিন ডলার ব্যবহার হত। সীমান্তবর্তী এলাকায় প্রতিবেশী দেশ পাকিস্তানের মুদ্রা ব্যবহারের চলও ছিল। উল্লেখ্য, চলতি বছরের ১৫ আগস্ট সামরিক আস্ফলনের মাধ্যমে আশরাফ গণি সরকারকে ক্ষমতাচ্যুত করে কাবুলের মসনদে বসার পর থেকেই আফগানিস্তানরে জন্য বরাদ্দ ৯৫০ কোটি মার্কিন ডলার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, বিশ্ব ব্যাংক তারপর থেকেই চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছে সেদেশের নয়া শাসকরা। তালেবান ক্ষমতা দখলের পর থেকে দ্রুতগতিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান।