
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী এবং শিশুসহ ২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। এই ঘটনায় অন্তত নয়জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তান পুলিশের বরাতে ডন জানায়, স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) বিকেলে পাকিস্তানের পালান্দ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ সিটের ওই বাস ৩০ জনের বেশি যাত্রী নিয়ে বালোচের এক মহাকুমা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। প্রতক্ষ্যদর্শীরা জানান, ৭ কিলোমিটার যাওয়ার পর বাসটি প্রথমে ব্রেক ফেল করে প্রথমে পাহাড়ের গায়ে ধাাক্কা খায়, এরপর গড়িয়ে প্রায় ৫০০ মিটার( ১৬শ'৪০ ফুট) গভীর গিরিখাতে পড়ে যায়। পালান্দ্রির উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে।