News71.com
 International
 04 Nov 21, 02:46 PM
 228           
 0
 04 Nov 21, 02:46 PM

ভারতে কমলো পেট্রোল-ডিজেলের দাম॥

ভারতে কমলো পেট্রোল-ডিজেলের দাম॥

আন্তর্জাতিক ডেস্কঃভারতে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) থেকে পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা হারে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দীপালী ও কালীপূজার দিন থেকেই পেট্রোল ও ডিজেলের দাম কমছে। ইতোমধ্যে কলকাতায় আইওসির পাম্পে লিটারপ্রতি পেট্রোলের দাম ৫.৮২ টাকা কমে ১০৪.৬৭ টাকা হয়েছে। ডিজেলের দাম ১১.৭৭ টাকা কমে হয়েছে ৮৯.৭৯ টাকা। তেলের মূল দামের সঙ্গে পরিবহন খরচ এবং কেন্দ্রীয় শুল্ক ধরে যে প্রাথমিক দাম ঠিক হয়, তার ওপর বসে রাজ্যের যুক্তমূল্য কর (ভ্যাট)। তার সঙ্গে ডিলারদের কমিশন জুড়ে চূড়ান্ত হয় পাম্পে তেলের মোট দাম। যে দামে তেল কেনেন ক্রেতা।

পশ্চিমবঙ্গে ভ্যাটের হার লিটারপ্রতি পেট্রোলে ২৫ শতাংশ ও ডিজেলে ১৭ শতাংশ। ফলে কেন্দ্রীয় শুল্ক যথাক্রমে ৫ এবং ১০ টাকা করে কমার পরে ভ্যাটের হার এক থাকলেও মোট দাম আরও কিছুটা বেশি কমেছে। এত দিন বিরোধী শাসিত রাজ্যগুলো কেন্দ্রের কাছে উৎপাদন শুল্ক কমিয়ে পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি করছিল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বলেছে, রাজ্যগুলো ভ্যাট কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দিক। জানা গেছে, জ্বালানিতে শুল্ক কমানোর ফলে চলতি অর্থবছরে মোদি সরকার প্রায় ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব হারাতে চলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন