News71.com
 International
 05 Nov 21, 07:23 PM
 259           
 0
 05 Nov 21, 07:23 PM

যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্রের বড় চালান পাচ্ছে সৌদি॥

যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্রের বড় চালান পাচ্ছে সৌদি॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম আমেরিকা থেকে অস্ত্রের বড় চালান পেতে যাচ্ছে সৌদি আরব। এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছেন। প্রায় ৬৫ কোটি ৫০ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র পাবে সৌদি আরব। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন কংগ্রেসকে নোটিশ করার পর পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৬ অক্টোবর বিষয়টিতে অনুমোদন দেয়। আমেরিকা সৌদি আরবের কাছে যে অস্ত্র বিক্রি করবে তার মধ্যে রেইথন টেকনোলজিস কর্পোরেশনের তৈরি ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা ২০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য। এছাড়াও বিমানের পাইলটের দৃষ্টিগোচর হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি বিমানে আঘাত হানতে পারে।

১৯৯১ সালে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করে আমেরিকা। এরমধ্যে কাতার, কুয়েত ও জর্দানের মতো আমেরিকার মিত্র দেশগুলো ক্ষেপণাস্ত্রটি কিনেছে। ২৮০টি এআইএম-১২০সি-৭ অ্যাডভ্যান্সড মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫৯৬টি এলএইউ-১২৮ মিসাইল রেইল লাঞ্চার এবং কন্টেইরান ও সাপোর্ট ইক্যুইপমেন্ট এবং যন্ত্রাংশ সরবরাহ করা হবে। এসব প্রযুক্তি ব্যবহার উপযোগী করে তোলার জন্য মার্কিন সরকার ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সরবরাহ করবে। প্রসঙ্গত, দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর ছয় বছরের বেশি সময় ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব। দেশটির ওপর সব ধরনের অবরোধও চাপিয়ে দেওয়া হয়েছে। এ সময় আমেরিকা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পদক্ষেপ নিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন