News71.com
 International
 05 Nov 21, 07:37 PM
 241           
 0
 05 Nov 21, 07:37 PM

করোনার মুখে খাওয়ার ট্যাবলেট অনুমোদন যুক্তরাজ্যের॥

করোনার মুখে খাওয়ার ট্যাবলেট অনুমোদন যুক্তরাজ্যের॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের ট্যাবলেট অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।অনুমোদন দিলেও আক্রান্ত রোগীদের ট্যাবলেটটি সেবনের নিয়মের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি ব্রিটিশ সরকার ও ন্যাশনাল হেলথ সার্ভিস। এর আগে কোভিড ট্যাবলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানায়, পরীক্ষামূলক ব্যবহারে আশা জাগানো ফল দেখানোর দাবি করা মলনুপিরাভির কিনতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন দেশ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ছাড়াও অনুমোদনের আশায় থাকা বিশ্বের অন্তত ১০টি দেশ ট্যাবলেটটি কিনতে আগ্রহী। যার মধ্যে ৮টিই এশিয়া অঞ্চলের দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন