News71.com
 International
 09 Nov 21, 12:15 PM
 249           
 0
 09 Nov 21, 12:15 PM

আমি মেশিন নই একজন মানুষ॥ বিদায়ী জার্মান চ্যান্সেলর মেরকেল

আমি মেশিন নই একজন মানুষ॥ বিদায়ী জার্মান চ্যান্সেলর মেরকেল

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে প্রায় ১৬ বছর চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন আঙ্গেলা মেরকেল। আর কয়েক দিন পর নতুন চ্যান্সেলর দায়িত্ব নেবেন। ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে দুটি বড় চ্যালেঞ্জ, হতাশা, আফগানিস্তান, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। অক্টোবরে শেষবারের মতো ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশ নেন মেরকেল। সেখানে তাকে ‘কম্প্রোমাইজ মেশিন’ নাম দেওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি মেশিন নই, আমি মানুষ।’

দায়িত্ব পালন করতে গিয়ে কোন কোন সময় বড় সমস্যায় পড়েছিলেন জানতে চাইলে মেরকেল বলেন, ‘দুটি ঘটনা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মনে হয়েছে। প্রথম (২০১৫ সালে) অনেক বেশি শরণার্থীর আগমন, যেটাকে আমি আসলে ‘সংকট’ নামে ডাকতে পছন্দ করি না- কারণ মানুষ মানুষই। আর দ্বিতীয়টি হচ্ছে করোনা মহামারি। আফগানিস্তান নিয়ে অন্যরকম প্রত্যাশা ছিল জানিয়ে মেরকেল বলেন, আমরা অবশ্যই খুবই দুঃখিত যে আমরা আফগানিস্তানে যা অর্জন করতে চেয়েছিলাম, তা পারিনি। যেমন আমরা এমন একটা টেকসই রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, যেখানে মেয়েরা স্কুলে যেতে পারবে, নারীরা তাদের ইচ্ছা পূরণ করতে পারবেন এবং শান্তিটা স্থায়ী হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন