News71.com
 International
 09 Nov 21, 06:45 PM
 266           
 0
 09 Nov 21, 06:45 PM

অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে বেলারুশ সীমান্তে পোল্যান্ডের ১২ হাজার সেনা মোতায়েন॥

অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে বেলারুশ সীমান্তে পোল্যান্ডের ১২ হাজার সেনা মোতায়েন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দেশ পোল্যান্ড জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলীয় সীমান্তে শত শত অভিবাসন প্রত্যাশীকে ঠেলে দিয়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির চেষ্টা করছে বেলারুশ। এজন্য দেশটিকে সতর্কও করেছে তারা। বিবিসি, আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পূর্বাঞ্চলীয় সীমান্তে প্রায় ১২ হাজার সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। এর মাধ্যমে সীমান্তে বেলারুশের অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকিয়ে দেয় তারা।

এছাড়া বেলারুশের সঙ্গে পোল্যান্ডের কুজনিকা সীমান্তপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, কাঁটাতারের বেড়ার কাছে শতাধিক লোক অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ জোর করে বেড়া ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ পরিস্থিতিতে সোমবার (৮ নভেম্বর) পোলিশ সরকার জরুরি সংকট বৈঠক ডেকেছে। পোল্যান্ডের সরকারি রেডিওতে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, সীমান্তে বিপুল সংখ্যক মানুষকে লেলিয়ে দিয়েছে বেলারুশ। সেখানে গোলাগুলি ও হতাহতের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এছাড়াও একসঙ্গে অনেক মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য গণমাধ্যমের কাছ থেকে পেয়েছেন বলে জানান তিনি। এদিকে, এ ঘটনায় ইইউ এবং জাতিসংঘের কাছে জোরালো প্রতিক্রিয়ার দাবি জানিয়েছেন বেলারুশের নির্বাসিত নেতা সভিয়েতলানা সিখানুস্কায়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন