News71.com
 International
 12 Nov 21, 11:33 AM
 237           
 0
 12 Nov 21, 11:33 AM

দক্ষ ও পেশাজীবী বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি সরকার॥

দক্ষ ও পেশাজীবী বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি সরকার॥

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে সৌদি আরবে বিদেশিদের নাগরিকত্ব লাভের সুযোগ এসেছে। দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ ইসলামি দেশটি। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে সেখানকার সরকার। আইনে বলা হয়েছে, কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব দেওয়া হবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত রাজকীয় আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পাবেন। সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজপ্রাসাদ। নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আরব নিউজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন