News71.com
 International
 13 Nov 21, 02:43 PM
 216           
 0
 13 Nov 21, 02:43 PM

ইতালিতে নকল গ্রিনপাসসহ ডাক্তার গ্রেফতার॥

ইতালিতে নকল গ্রিনপাসসহ ডাক্তার গ্রেফতার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির রাভেন্না শহরে ৭৯টি নকল গ্রিনপাস সহ একজন জেনারেল ফিজিসিয়ান ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ।দেশটির রাভেন্না শহর থেকে বৃহস্পতিবার ৬৪ বছর বয়স্ক এই ডাক্তারকে ৭৯ টি ভুয়া গ্রিনপাসসহ আটক করা হয়। পুলিশ ধারনা করছে দেশটিতে একটি ছোট গ্রুপ সরকারের টিকা কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার সবাকে টিকা দেওয়ার কর্মসূচি নিয়ে এগিয়ে গেলেও দেশের প্রায় ৩০ লক্ষ কর্মজীবী মানুষ টিকা ব্যবস্থার বিরুদ্ধে।

এসব কারণে ইতালিতে প্রায় ১৪ লক্ষ ডোজ করোনা ভ্যাকসিন অব্যবহৃত অবস্থায় ফ্রিজে পরে আছে বলে জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।এমন খবরে স্থানীয়দের পাশাপাশি চিন্তিত প্রবাসী বাংলাদেশিরাও। মধ্য ইতালির রাভেন্না শহরে ভুয়া গ্রিনপাস বিতরণের অভিযোগে ৬৪ বছর বয়স্ক যে জেনারেল ফিজিশিয়ান ডাক্তারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ তার নিকট থেকে ৬৯ টি ভুয়া গ্রিনপাস জব্দ করেছে পুলিশ। এই ডাক্তারের বিরুদ্ধে জালিয়াতি, আত্নসাৎ ও দুর্নীতির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন