News71.com
 International
 14 Nov 21, 12:16 PM
 265           
 0
 14 Nov 21, 12:16 PM

বায়ু দূষণ॥ দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

বায়ু দূষণ॥ দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিতে আগামী সাতদিন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ থাকবে সরকারি অফিস। কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। এছাড়া আগামী তিনদিন বন্ধ থাকবে সব নির্মাণকাজও। দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া লকডাউনের পরামর্শ গ্রহণ না করে স্কুল-কলেজ বন্ধ করে রাজধানীর মানুষকে বাঁচানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দীপাবলির পর থেকেই দিল্লিতে দূষণমাত্রা বাড়ছিল। এবার তা বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে।

শনিবার (১৩ নভেম্বর) সকালে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেওয়া রিপোর্ট অনুযায়ী, বায়ুতে দূষণমাত্রার সূচকের গড় ৪৭১-এ পৌঁছেছিল। কোনো কোনো এলাকায় তা ৪৮০ পেরিয়ে যায়। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এনভি রামানার বেঞ্চ পরামর্শ দেন, দূষণের হাত থেকে মানুষকে বাঁচাতে আগামী দুই দিন দিল্লি শহর সম্পূর্ণ লকডাউন করা হোক। এ নিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল একটি জরুরি বৈঠকে বসেন। দীর্ঘক্ষণ বৈঠকের পর লকডাউন জারি করার সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন। বেশ কয়েকটি বিধিনিষেধ জারি করে দূষণ কমানোর পক্ষেই থাকেন প্রশাসনিক কর্তারা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন