News71.com
 International
 17 Nov 21, 11:46 AM
 239           
 0
 17 Nov 21, 11:46 AM

ফের সংঘর্ষে জড়ালো আর্মেনিয়া-আজারবাইজান॥

ফের সংঘর্ষে জড়ালো আর্মেনিয়া-আজারবাইজান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফের সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই রাষ্ট্র আজারবাইজান ওআর্মেনিয়া। এই সংঘাত শুরুর জন্য মঙ্গলবার (১৬ নভেম্বর) একে অপরকে দায়ী করেছে। এতে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা নিহত ও বন্দি হয়েছেন। অপরদিকে নিজেদের দুই সেনা আহতের খবর দিয়েছে আজারবাইজান। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সিউনিক প্রদেশে সেনা ঘাঁটিতে আজেরি বাহিনীর হামলা চালিয়েছে। হামলায় আজারবাইজান ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছে। সেই সঙ্গে দুটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ ও হারিয়েছে তারা। হতাহতের পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।


অপরদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী সীমান্তে বড় ধরনের উস্কানি দেয়। তারা আর্মেনিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে কামান হামলার অভিযোগ করেছে, বলেছে সংঘর্ষে দুই আজেরি সেনা আহত হয়েছে।আজারবাইজানের স্বায়ত্তশাসিত নাখিচেভান প্রদেশটি আর্মেনিয়ার সিউনিক প্রদেশ দ্বারা বিভক্ত। আজারবাইজান এটি দখলে নিতে পারলে আর্মেনিয়াকে আর্টসাখ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে। তাই এলাকাটি উভয় পক্ষের জন্যই কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন