
আন্তর্জাতিক ডেস্কঃ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজ্যে নির্বাচনের আগে শুক্রবার (১৯ নভেম্বর) এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন নরেন্দ্র মোদি। পাঞ্জাব নির্বাচনের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে জোট গড়ার ক্ষেত্রে এই পদক্ষেপ বড় হতে চলেছে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।