
আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার দাপট একদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে। সারা বিশ্বের টিকাকরণের হার বেড়ে যাওয়ায় কমতে কমতে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের হারও। গত কয়েকদিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে। গতকালের তুলনায় আজ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত কিছুটা বাড়লেও কমেছে মৃত্যু। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ৬২৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৬ লাখ ১ হাজার ১০০ জন।
এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৮৭৪ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৫ লাখ ৮১ হাজার ১০০ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ১৯২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪৬ হাজার ২২৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ৫৬৯ জন।