News71.com
 International
 20 Nov 21, 11:04 AM
 221           
 0
 20 Nov 21, 11:04 AM

প্রাণঘাতী মাদক ফেন্টানিলের কবলে যুক্তরাষ্ট্র॥

প্রাণঘাতী মাদক ফেন্টানিলের কবলে যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বাড়ছে মাদক ফেন্টানিলেন চাহিদা। কোভিডকালে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ নানা রকম মাদক অতিরিক্ত সেবনের কারণে মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের। দেশটিতে মাদকদ্রব্যের ওভারডোজে এতো বিপুল প্রাণহানি এটাই প্রথম। যা নিয়ে কপালে ভাঁজ স্বাস্থ্য বিভাগের।দেশটিতে মাদকের ছোবলে শুধু মৃত্যুই নয়, মানসিক ভারসাম্যহীনতা ও অক্ষমতাও বাড়ছে আশঙ্কাজনক হারে। উদ্বেগে আছেন প্রবাসীরাও। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত সারা দেশের মৃত্যুর সনদ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এই এক বছরে মাদকের অতিরিক্ত সেবনে প্রাণ গেছে সর্বোচ্চ এক লাখ ৩০৬ জনের। এক বছর আগে এ সংখ্যা ছিল ৭৮ হাজার ৫৬। এবারও মাদকের মাত্রাতিরিক্ত গ্রহণে মৃত্যুর ৬৪ শতাংশের জন্য দায়ী ফেন্টানিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন