News71.com
 International
 20 Nov 21, 11:08 AM
 229           
 0
 20 Nov 21, 11:08 AM

ইউরোপে আবারও বাড়ছে করোনার প্রকোপ॥

ইউরোপে আবারও বাড়ছে করোনার প্রকোপ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দেশগুলোয় করোনাভাইরাসে নতুন আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে আশঙ্কাজনকভাবে। সবশেষ ২৪ ঘণ্টায় রাশিয়ায় প্রায় ৩৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১২ শতাধিক।স্পেনে সংক্রমণ বাড়তে থাকায় স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও দেওয়া হচ্ছে করোনার টিকা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় স্পেনে আক্রান্ত হয়েছে প্রায় ৭ হাজার মানুষ, যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। অন্যদিকে চলাফেরায় শিথিলতা আনার পরও আক্রান্তে রেকর্ড ছুঁয়েছে দক্ষিণ কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিতে অনীহাই দেশগুলোতে সংক্রমণ বাড়ার মূল কারণ।

এদিকে স্পেনে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র। প্রশাসন বলছে, পর্যটন মৌসুম শুরু হওয়ার পর করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে সংক্রমণের হার ৫২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের তালিকায় পাঁচটি দেশের একটি রাশিয়া। টিকা প্রয়োগের পর কয়েক মাস আক্রান্ত ও মৃত্যুহার নিয়ন্ত্রণে থাকলেও গত সপ্তাহ থেকেই তা ফের বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে কর্মক্ষেত্র, রেস্তোরাঁ কিংবা শপিংমলে গেলে টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাশিয়ার মাত্র ৪০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন