News71.com
 International
 22 Nov 21, 12:19 PM
 302           
 0
 22 Nov 21, 12:19 PM

লকডাউনের প্রতিবাদে ইউরোপের দেশে দেশে বিক্ষোভ॥

লকডাউনের প্রতিবাদে ইউরোপের দেশে দেশে বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়া ঠেকাতে নতুন করে লকডাউন আইন ঘোষণার পর নেদারল্যান্ডসে আবার বিক্ষোভ ছড়িয়েছে। দ্য হেগ শহরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে জ্বলন্ত আতসবাজি ও পটকা ছুঁড়েছে এবং সাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে।এর আগে, শুক্রবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর রটারডামে করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে শত শত মানুষের বিক্ষোভ ভয়াবহ দাঙ্গায় রূপ নিলে পুলিশ গুলি চালায়। অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া এবং ইতালিতে নতুন বিধিনিষেধ জারির ঘোষণায় ক্ষুব্ধ হাজার হাজার বিক্ষোভকারী পথে নামে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে তারা ‘অত্যন্ত উদ্বিগ্ন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থার ইউরোপ অঞ্চল প্রধান হান্স ক্লুগ বলেছেন, ইউরোপ জুড়ে যদি কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামী মার্চ নাগাদ ইউরোপে মৃত্যুর সংখ্যা আরও পাঁচ লাখ বেড়ে যেতে পারে। তিনি বলেন, ইউরোপে আবারও মানুষের মৃত্যুর এক নম্বর কারণ হয়ে উঠেছে কোভিড-১৯। এই ভাইরাসের মোকাবিলা করতে ‘কী করা দরকার সেটা আমরা জানি’ যেমন ভ্যাকসিন নেয়া, মাস্ক পরা, এবং কোভিড পাস ব্যবহার করা। ইউরোপের বিভিন্ন দেশের সরকার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে নতুন বিধিনিষেধ আনছে। ইউরোপের বেশ কয়েকটি দেশে সম্প্রতি প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছে রেকর্ড সংখ্যক মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন