News71.com
 International
 23 Nov 21, 11:53 AM
 275           
 0
 23 Nov 21, 11:53 AM

বাংলাদেশ-ভারত সেনা সহযোগিতা ক্রমাগত বাড়ছে॥ রাজনাথ সিং

বাংলাদেশ-ভারত সেনা সহযোগিতা ক্রমাগত বাড়ছে॥ রাজনাথ সিং

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৫০তম বার্ষিকীতে ভারত সরকার ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে শান্তি ও নিরাপত্তার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রচেষ্টার জন্য শুভকামনা জানান তিনি।রোববার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিনন্দন ও শুভ কামনা জানান।

অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, চলতি বছর ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য অসাধারণ তাৎপর্যপূর্ণ। কেননা এ বছরে আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ভারত-বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করছি। আমি ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সৈনিকদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই সুযোগটি নিয়েছি, যারা বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে মুক্তিযুদ্ধের মহাকাব্য রচনায় অটল ছিলেন। তিনি বলেন, আমি ভারতের অসাধারণ নেতৃত্বের কথাও স্মরণ করি। ১৯৭১ সালে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও তারা পাকিস্তান সেনাবাহিনীর সংঘটিত অন্যায় এবং অকথ্য নৃশংসতার বিরুদ্ধে একটি সংগ্রামী জাতির সমর্থনে লড়াই করেছিল। সেই লড়াই ছিল অত্যাচারী এবং অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে , যারা জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন