News71.com
 International
 28 Nov 21, 12:31 PM
 258           
 0
 28 Nov 21, 12:31 PM

নতুন ধরনের করোনার সংক্রমন ঘন্টায় আফ্রিকার ৫ দেশ থেকে তুরস্কে ভ্রমণ নিষেধাজ্ঞা॥

নতুন ধরনের করোনার সংক্রমন ঘন্টায় আফ্রিকার ৫ দেশ থেকে তুরস্কে ভ্রমণ নিষেধাজ্ঞা॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক। শুক্রবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা এ তথ্য জানান বলে জানিয়েছে আনাদুলু এজেন্সি। খবরে বলা হয়, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে আফ্রিকার পাঁচটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা টুইটারে লেখেন, বতসোয়ানা, রিপাবলিক অব সাউথ আফ্রিকা, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে থেকে স্থল, আকাশ, সাগর ও রেলপথে তুরস্কে ঢোকা বন্ধ ঘোষণা করা হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে, দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এদিকে যুক্তরাজ্য আফ্রিকার দেশ বতসোয়ানা, এস্তোনিয়া, লেসোথো, নামিবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে ফ্লাইট স্থগিত করেছে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশও নিজেদের সীমান্ত বন্ধ করার পথে হাঁটছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন