News71.com
 International
 05 Dec 21, 06:20 PM
 214           
 0
 05 Dec 21, 06:20 PM

অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু করিনি॥ আলোচিত লেখিকা তসলিমা নাসরিন

অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু করিনি॥ আলোচিত লেখিকা তসলিমা নাসরিন

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতার এক চিত্রপরিচালকের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। অনেক বছর আগে তাকে এই অনুরোধ করা হয়েছিল। তবে তিনি কাজটি করেননি। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এমনটা দাবি করেন তসলিমা। পশ্চিম বঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রহস্য সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' দেখার পর নিজের প্রতিক্রিয়া জানান তসলিমা।

সেখানেই নিজের অভিনয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি জানান তিনি। সৃজিতের এই সিরিজে কেন্দ্রীয় চরিত্র ‘মুসকান জুবেরী’ ভূমিকায় ছিলেন বাংলাদেশের আজমেরি হক বাঁধন। তসলিমা নাসরিন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, হইচইএ লগ ইন করার ইউজার নেম পাসোয়ার্ড সবে দিন তিনেক হলো পেয়েছি। মন্দারের একটি এপিসোড দেখার পর দেখলাম সৃজিতের 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। এর প্রতিটি এপিসোডই দেখেছি। যে দেশে ক্রাইম সবচেয়ে কম সেই সুইডেনে ক্রাইম ফিকশান খুব জনপ্রিয়, যে সাদামাটা বাংলায় রহস্য বলতে বেশি কিছু নেই, সবই দিনের আলোর মতো পরিস্কার, সেই বাংলায় রহস্য উপন্যাস খুব জনপ্রিয়। ছোটবেলায় রাত জেগে কত শত রহস্য উপন্যাস যে পড়েছি!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন