News71.com
 International
 05 Dec 21, 06:38 PM
 229           
 0
 05 Dec 21, 06:38 PM

ইউক্রেন সংকট নিয়ে বাইডেন-পুতিনের ভার্চ্যুয়াল বৈঠক মঙ্গলবার॥

ইউক্রেন সংকট নিয়ে বাইডেন-পুতিনের ভার্চ্যুয়াল বৈঠক মঙ্গলবার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন সংকট নিয়ে মঙ্গলবার (০৭ ডিসেম্বর) ভার্চ্যুয়াল বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন।রোববার (০৫ ডিসেম্বর) হোয়াইট হাউসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। শনিবার রাতে এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, ভার্চ্যুয়াল বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন সীমান্তে রুশ সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে মার্কিন উদ্বেগ তুলে ধরবেন। এছাড়াও ইউক্রেন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করবেন।

এর আগে প্রেসিডেন্ট বাইডেন ও পুতিন তাদের সর্বশেষ মুখোমুখি বৈঠকটি করেছিলেন চলতি বছরের জুন মাসে, জেনেভাতে। রয়টার্সের খবর অনুযায়ী, দুই প্রেসিডেন্ট সর্বশেষ টেলিফোনে কথা বলেছেন ৯ জুলাই।রাশিয়া ইউক্রেনে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে বলে আমেরিকার হাতে প্রমাণ আছে—মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের এমন বক্তব্যের পরই এই বৈঠকের খবর জানা গেল। তবে রাশিয়া এমন কোনো ইচ্ছা পোষণের কথা অস্বীকার করেছে। বরং ইউক্রেনের বিরুদ্ধে নিজস্ব বাহিনী গড়ে তোলার অভিযোগ তুলেছে দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন