News71.com
 International
 06 Dec 21, 11:43 AM
 231           
 0
 06 Dec 21, 11:43 AM

ভারতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা॥

ভারতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা॥

আন্তর্জাতিক ডেস্কঃভারতে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত মানুষের সংখ্যা। রোববার (০৫ ডিসেম্বর) মুম্বাইয়ে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এর আগে শনিবার দিল্লি ও গুজরাতে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। ১ ডিসেম্বর ভারতের কর্নাটক রাজ্যে প্রথম ওমিক্রন শনাক্তের সন্ধান মিলেছিল। সেখানে দুই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। দ্বিতীয়জন স্বাস্থ্যকর্মী। তিনি বিদেশে যাননি। তারপরেও কীভাবে আক্রান্ত হলেন, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে ভারতে পাঁচজনের শরীরে মিললো ওমিক্রন। করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে ভারত সরকারের। আবারও প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়ে সতর্ক করেছে মোদি সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন