News71.com
 International
 06 Dec 21, 11:44 AM
 240           
 0
 06 Dec 21, 11:44 AM

করোনা রোগীদের মৃত্যুর দায়ে হাসপাতাল পরিচালকের কারাদণ্ড॥

করোনা রোগীদের মৃত্যুর দায়ে হাসপাতাল পরিচালকের কারাদণ্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানে সরকারি এক হাসপাতালে অক্সিজেন সঙ্কটে চিকিৎসাধীন ১০ করোনা রোগীর মৃত্যুর দায়ে দেশটির আদালত হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।রোববার দেশটির আদালত এ কারাদণ্ড দেন। খবর এএফপির। অভিযুক্ত ওই হাসপাতাল পরিচালকের নাম আব্দেল রাজাক আল-খাশমান ও তার সহযোগীকে চিকিৎসাধীন রোগীদের মৃত্যুর দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে অভিযুক্তরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। গত মার্চে দেশটির সল্ট প্রদেশের সরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কটে অন্তত ১০ করোনা রোগীর প্রাণহানি ঘটে। ওই ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এমনকী দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবেইদাতও পদত্যাগ করতে বাধ্য হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন