News71.com
 International
 06 Dec 21, 10:19 PM
 249           
 0
 06 Dec 21, 10:19 PM

নাইজারে বন্দুকধারীর গুলিতে ১২ সেনা নিহত॥

নাইজারে বন্দুকধারীর গুলিতে ১২ সেনা নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীর গুলিতে ১২ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন।সোমবার (৬ ডিসেম্বর) বার্ত সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানা গেছে। দেশটির সরকার জানিয়েছে, বন্দুক হামলায় এ বছর শত শত নিহত হওয়ার ঘটনায় এটি সর্বশেষ ঘটনা।বুরকিনা ফাসো সীমান্তের কাছে স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এদিন ফুনিও গ্রামের কাছে সেনারা শত শত বন্দুকধারীর গোলাগুলির মুখে পড়েন। এ সময় ১২ সেনা নিহত হন। এ ঘটনায় কয়েক ডজন জঙ্গি নিহত হয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার। হামলাকারী বন্দুকধারীদের এ দলটি আল-কায়দা এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত বলে জানা গেছে। যারা ২০১৭ সাল থেকে সাহারা মরুভূমির দক্ষিণে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন