News71.com
 International
 07 Dec 21, 11:11 AM
 428           
 0
 07 Dec 21, 11:11 AM

করোনায় একদিনে আরও ৫ হাজার প্রাণহানি॥বেড়েছে সংক্রমণ

করোনায় একদিনে আরও ৫ হাজার প্রাণহানি॥বেড়েছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা চার লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ২৮০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা এক হাজার ২০০’র বেশি বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ৭৭ হাজার ১৩১ জনে।


একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৪০ হাজার ২৩৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার। এতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৯৯ জনে। এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৯ জন। মারা গেছেন ৫৭৫ জন। দেশটিতে এখন পর্যন্ত পাঁচ কোটি এক লাখ ২৮ হাজার ৪৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আট লাখ ১০ হাজার ৩৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন