News71.com
 International
 07 Dec 21, 09:01 PM
 250           
 0
 07 Dec 21, 09:01 PM

ভারত-রাশিয়া সম্পর্ক এখন আরও শক্তিশালী॥প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী    

ভারত-রাশিয়া সম্পর্ক এখন আরও শক্তিশালী॥প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী      

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও রাশিয়ার সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় সোমবার (৬ ডিসেম্বর) নয়া দিল্লিতে পুতিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় ভারতকে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে অ্যাখ্যা দেন রুশ প্রেসিডেন্ট। আফগানিস্তান ইস্যুতেও কথা বলেন তারা।সোমবার নয়া দিল্লিতে বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দেন তারা। সোমবার নয়া দিল্লিতে বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন