News71.com
 International
 08 Dec 21, 06:34 PM
 282           
 0
 08 Dec 21, 06:34 PM

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা॥  

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা॥   

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ২০২১ সালে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের তালিকায় ৪৩তম স্থানে আছেন। এর আগে ২০২০ সালে ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৩৯তম স্থানে ছিলেন তিনি। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে ভূমিকা পালন করা প্রভাবশালী নারীদের মধ্যে ১০০ জনকে বেছে নিয়ে এই তালিকা প্রকাশ করে ফোর্বস। শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা ওয়াজেদ চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।


চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন তিনি, যা তার মেয়াদেই টানা তৃতীয়বার। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভ করে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। ফোর্বস আরও লিখেছে, এবারের মেয়াদই নিজের জন্য শেষ হিসেবে মনে করেন শেখ হাসিনা। এই মেয়াদে জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ‌শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। বাংলাদেশে নির্বাচনে ভোটারদের দমনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি ও তার দল। ২০০৪ সাল থেকে প্রতি বছর বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। এবারের তালিকায় ৪০ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ১৯ বিশ্ব নেতা ও একজন ইমিউনোলজিস্ট রয়েছেন। এক দশকের বেশি সময় পর এবারই প্রথম নতুন প্রভাবশালী নারী বেছে নিয়েছে ফোর্বস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন