News71.com
 International
 08 Dec 21, 10:16 PM
 266           
 0
 08 Dec 21, 10:16 PM

জেনারেল বিপিন রাওয়াতের অবদান কখনও ভোলার নয়॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জেনারেল বিপিন রাওয়াতের অবদান কখনও ভোলার নয়॥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্কঃ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১১ জন মারা গেছেন। এই হেলিকপ্টারে মোট ১৪ জন আরোহী ছিলেন। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ বুধবার (৮ ডিসেম্বর) এক টুইটে নরেন্দ্র মোদী বলেন, ‘জেনারেল বিপিন রাওয়াত অসাধারণ জওয়ান ছিলেন। একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। আমাদের দেশের সশস্ত্র বাহিনী এবং অস্ত্রশস্ত্রের আধুনিকীকরণে উনি ব্যাপকভাবে অবদান রেখেছিলেন। কৌশলগত বিষয়ে তার মতামত এবং দৃষ্টিভঙ্গি ছিল অসাধারণ। তার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ওম শান্তি।’

তিনি আরও বলেন, ‘ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে প্রতিরক্ষা সংক্রান্ত সংস্কারসহ আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন দিক নিয়ে কাজ করেছিলেন। সেনার অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। তার অসামান্য অবদানকে কখনও ভুলবে না ভারত।’ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়ে ভারতের তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলে পড়ে যায় সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে আরও ছিলেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নের হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন