News71.com
 International
 09 Dec 21, 08:06 PM
 263           
 0
 09 Dec 21, 08:06 PM

হেলিকপ্টার দুর্ঘটনার আগমুহূর্তে যা ঘটেছিল॥

হেলিকপ্টার দুর্ঘটনার আগমুহূর্তে যা ঘটেছিল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী সেই হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে কী ঘটেছিল, এমন একটি ভিডিও প্রকাশ পেয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) ভারতের তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এতে জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত নিহত হন। তাদের সঙ্গে প্রাণ গেছে আরও ১১ জনের। দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি পাইলট বরুন সিং।

নিহতদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নের হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কুন্নুরের কয়েকজন বাসিন্দা হেলিকপ্টার দুর্ঘটনা চোখে দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এবার প্রকাশ্যে এসেছে জেনারেল বিপিন রাওয়তের কপ্টারের দুর্ঘটনায় পড়ার ঠিক আগমুহূর্তের ভিডিও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন