
আন্তর্জাতিক ডেস্কঃইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। পর্যবেক্ষকেরা ভূমিকম্পের পর বিপজ্জনক সুনামি ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ ভূমিকম্প হয়।