News71.com
 International
 15 Dec 21, 06:32 PM
 255           
 0
 15 Dec 21, 06:32 PM

প্রতিবেশী পশ্চিমবঙ্গেও ওমিক্রন রোগী শনাক্ত॥

প্রতিবেশী পশ্চিমবঙ্গেও ওমিক্রন রোগী শনাক্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে মিলেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সন্ধান। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার বেনিয়াগ্রামে এক শিশুর (৭) শরীরে ওমিক্রনের খোঁজ মিলেছে বলে নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। গত ১০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে হায়দ্রাবাদে পৌঁছায় ওই শিশু ও তার পরিবার। সেখানে তাদের করোনা পরীক্ষা হয়। এরপর ১১ তারিখ তারা বিমানে করে পশ্চিমবঙ্গে ফেরেন। পরে ট্রেনে করে পৌঁছান মালদহ জেলায়। পরে নমুনা রির্পোটে জানা যায়, ওই শিশুর দেহে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে। তেলেঙ্গানা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, ওই শিশু আপাতত আইসোলেশনে রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হবে। তার শরীরে মৃদু উপসর্গ থাকলেও অবস্থা স্থিতিশীল। তবে শিশুটির পরিবারের সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া শিশুটির সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে। শিশুটির অভিভাবক ও সংস্পর্শে আসা ব্যক্তিদের সাতদিন আইসোলেশনে থাকতে বলতে পারে স্বাস্থ্য দফতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন