News71.com
 International
 17 Dec 21, 11:07 AM
 238           
 0
 17 Dec 21, 11:07 AM

বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা সাড়ে ৫৩ লাখ ছাড়াল॥  

বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা সাড়ে ৫৩ লাখ ছাড়াল॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় হাজার ৪৩৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দেড় হাজার। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৫২ হাজার ১৬১ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ সাত হাজার ১৯৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় হাজার। এতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ১৫৬ জনে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন