News71.com
 International
 18 Dec 21, 11:44 AM
 250           
 0
 18 Dec 21, 11:44 AM

বিশ্বে করোনায় একদিনে ৭ হাজারের বেশি মৃত্যু॥  

বিশ্বে করোনায় একদিনে ৭ হাজারের বেশি মৃত্যু॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বর্তমানে বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬০ হাজার ৭৬৭ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন আরও ৫ লাখ ৪৪ হাজার ৪০০ জন। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এ দিন দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৬৯২ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬০৫ জনের। যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য যেসব দেশে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেশি ছিল। দেশগুলো হলো- যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৯৩ হাজার ৪৫, মৃত্যু ১১১), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৮ হাজার ১২৮, মৃত্যু ১৬২), জার্মানি (নতুন আক্রান্ত ৪৮ হাজার ৩৭৫, মৃত্যু ৪৫২), স্পেন (নতুন আক্রান্ত ৩৩ হাজার ৩৫৯, মৃত্যু ৪১), রাশিয়া (নতুন আক্রান্ত ২৭ হাজার ৭৪৩, মৃত্যু ১ হাজর ৮০) এবং ইতালি (নতুন আক্রান্ত ২৮ হাজার ৬৩২, মৃত্যু ১২০)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন