News71.com
 International
 18 Dec 21, 06:06 PM
 258           
 0
 18 Dec 21, 06:06 PM

রাত পোহালেই কলকাতার সিটিতে ভোট॥

রাত পোহালেই কলকাতার সিটিতে ভোট॥

নিউজ ডেস্কঃ কলকাতা সিটি করপোরেশন ভোট অনুষ্ঠিত হতে চলেছে রোববার (১৯ ডিসেম্বর)। ফলে তার আগের দিন গোটা শহর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। এবারই প্রথম, রাজ্য পুলিশের ওপর ভরসা রেখেছে নির্বাচন কমিশন। থাকছে না কোনো কেন্দ্রীয় বাহিনী। ফলে ভোটের আগের দিন গোটা কলকাতায় চলছে বন্দুক হাতে পুলিশের রুট মার্চ। কড়া নিরাপত্তার চাদরে মোড়া শহর কলকাতা। কিন্তু তারই মধ্যে ভোটকে কেন্দ্র করে কলকাতায় ঘটেছে বোমাবাজির ঘটনা। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ কলকাতার ৬৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায়।

তাৎপর্যপূর্ণভাবে এই ওয়ার্ডটি কলকাতা পুলিশের সংবেদনশীল তালিকায় ছিল না। যাকে দক্ষিণ কলকাতার অভিজাত্য বালিগঞ্জ প্লেস বলা হয়ে থাকে। মূলত, এ অঞ্চলে বনেদি আভিজাত্যদের বাড়ি। পাশাপাশি এই ওয়ার্ড থেকেই রাজ্যের শাসক দলের প্রয়াত গ্রামন্নোয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূলের টিকিট পায়নি তনিমা চট্টোপাধ্যায়। যদি সুব্রত বেঁচে থাকলে সমীকরণ অন্যও হতে পারত বলে, রাজনৈতিক মহলের ব্যক্তব্য। নির্দল প্রার্থীর অভিযোগ, তৃণমূলের আশ্রিত সন্ত্রাসবাদীরা ভয়ের পরিবেশ তৈরি করতেই বোমা ছুড়েছে। যাতে আমাদের সমর্থকরা ভোটের দিন না বের হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন