
নিউজ ডেস্কঃ মালদ্বীপের কারাগারে বন্দিদের দেশে ফিরিয়ে আনা ও বাংলাদেশের বন্দিদের সে দেশে ফেরাতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার (১৯ ডিসেম্বর) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মালদ্বীপে সাজাপ্রাপ্ত ৪৩ জন ও ৪০ জন বিচারাধীন অবস্থায় বন্দি আছেন। তবে বাংলাদেশে কোনো মালদ্বীপের নাগরিক কারাবন্দি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফর করবেন।