News71.com
 International
 20 Dec 21, 06:31 PM
 245           
 0
 20 Dec 21, 06:31 PM

ফের গণহত্যা মিয়ানমারে॥

ফের গণহত্যা মিয়ানমারে॥

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে ফের গণহত্যা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত জুলাই মাসে সংঘটিত ওই ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, চলতি বছরের জুলাই মাসে বেসামরিক লোকদের উপর একের পর এক গণহত্যা চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী, এসব ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং ওই ঘটনা বেঁচে যাওয়ারা বলেছেন সৈন্যরা গ্রামবাসীদের জড়ো করে তাদের মধ্য থেকে পুরুষদের আলাদা করে হত্যা করে। যাদের মধ্যে অনেকের বয়স মাত্র ১৭ বছরও ছিল। ওই ঘটনার ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, নিহতদের বেশিরভাগকে প্রথমে নির্যাতন করা হয় এবং পরে অগভীর কবরে মাটি চাপা দেওয়া হয়েছে। মিয়ানমারের মধ্যাঞ্চলের সাগাইং জেলায় বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কানি শহরাঞ্চলে চারটি আলাদা ঘটনায় জুলাই মাসে এই হত্যাকাণ্ড চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন